এএইচএফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে এগিয়ে থেকেও হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিক চীনের সঙ্গে লড়াই করেছে শুরু থেকে শেষ অবধি। গতকাল শুক্রবার চীনের মকির ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। আজ বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। পুরুষ দল রবিবার মালয়েশিয়ার বিপক্ষে লড়বে।