রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেপ্তার 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। 

ডিএমপি জানায, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১৫৪০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত