রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. জাফর (৫০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার একটি দল থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাফরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জাফর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
