কাঁকরোল কেন খাবেন জানেন তো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

বর্ষার সবজি হিসেবে কাঁকরোল অনেক উপকারী। কাঁকরোলের রয়েছে অনেক পুষ্টিগুণ। এতে আছে ভিটামিন সি, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই ছোট্ট সবজিতে ক্যালশিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ রয়েছে। ইমিউনিটি বুস্টারের কাজ করে কাঁকরোল। কাঁকরোল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।  তাই ডায়বেটিস রোগীরা  এই সবজি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি কাঁকরোলের হাইপোগ্লাইসেমিক যৌগ অগ্ন্যাশয়ের কোষকেও সুরক্ষিত রাখে। প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিসে কাঁকরোল খেলে সুগারের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ত্বকের সমস্যা কমাতেও এই সবজি ব্যবহার করতে পারেন। কাঁকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় প্রতিরোধ করে এবং ত্বককে মসৃণ ও পরিষ্কার রাখে। তা ছাড়া এই সতে ভিটামিন সি, ক্যারোটিন, লুটেইন, বিটা-ক্যারোটিন এবং জিজানথিনস রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কাঁকরোলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি। তাই এই সবজি খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি মেলে। তা ছাড়া কাঁকরোল খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে এবং বিপাক হার উন্নত হয়। তাই কাঁকরোল খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

কাঁকরোলে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি হার্টে রক্ত সঞ্চালন বাড়ায়। আর এর জেরে হৃদরোগের ঝুঁকিও কমে যায়। তাই কাঁকরোল খেলে হার্টের সমস্যাও এড়াতে পারবেন খুব সহজে।

সর্বশেষ সর্বাধিক পঠিত