জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু দিবস আজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

আজ ৬ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যু দিবস। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মারা যান। সমিতি দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দিবসে কিছু কর্মসূচি গ্রহণের কথা জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রেেয়ছেসকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটরিয়ামে (৩য় তলা) স্মরণসভা এবংবেলা সাড়ে ১২টায় বারডেম অডিটরিয়ামে (৩য়তলা) ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১০টায় বারডেম অডিটরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং বারডেম হাসপাতালের ৩য় তলায় (রুম নং ৩২৬) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (৪র্থ তলা) বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত