নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্যগুদামে দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অসংগতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের তদন্ত দল। এর জেরে গতকাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও উপজেলা সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্যগুদাম পরিদর্শক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক অনির্বাণ চন্দ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। তারা হলেন ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) মো. মামুনুর রশিদ ও উপজেলা সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্যগুদাম পরিদর্শক কর্মকর্তা (ওসিএলএসডি) মো. নবাব আলী।