সারা দেশের ১৬০ কুস্তিগিরের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। রবিবার বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুস্তি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় সহসভাপতি হাসানুজ্জামান খান বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক (অব.), বাজলুর রহমান ও মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এবং কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল মবিন উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরই শুরু হয় প্রতিযোগিতার মূল লড়াই। প্রথম দিনে ছেলে ও মেয়েদের বিভিন্ন ক্যাটাগরির প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে উঠে আসা তরুণ ও খুদে কুস্তিগিররা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সব ওজন শ্রেণির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খুদে কুস্তিগিরদের লড়াই শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০