ঢাকার বাইরে এবার নারায়ণগঞ্জে মিলবে ওয়াসার এটিএম বুথের সুপেয় পানি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘জাতীয় নগর ফোরাম-২০২৬’ চলাকালে সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসার একটি ওয়াটার এটিএম বুথ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ড্রিংকওয়েল বাংলাদেশের সার্ভিস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিনহাজ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন।

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত 'নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট' প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ওয়াটার এটিএম সেবা সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ড্রিংকওয়েল। এর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সারা দেশে অবস্থিত প্রতিটি ওয়াটার এটিএম বুথের পাশে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত