ফিকশ্চার প্রকাশ: আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে ও কখন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

আসন্ন ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর অফিশিয়াল ম্যাচ সূচি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ লড়বে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ 'এ'-তে। লাল-সবুজের প্রতিনিধিদের তিন প্রতিপক্ষ—মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার ঐতিহাসিক গেলােড়া বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশ সময় অনুযায়ী জামাল ভূঁইয়াদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া; ম্যাচটি শুরু হবে দুপুর ৩:০০ টায়।

এরপরের ম্যাচে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩:০০ টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা শুরু হবে সন্ধ্যা ৬:৩০ টায়।
ডিভিশন ১-এর অন্য গ্রুপে খেলবে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। আর দুই গ্রুপের রানার্স-আপ দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত