হাটহাজারীতে অনুশীলনের সময় ২ সেনা নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ এএম

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। নিহত দুই সেনাসদস্য হলেন সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক মো. তাসনিম রিফাত। এ ঘটনায় ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন নামে এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আইএসপিআর জানায়, গতকাল সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা  গুরুতরভাবে আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত