রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ১০টার দিকে এপেক্স ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন লাগা ভবনটির পুরোটাই এপেক্সের বিক্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে।