বিশেষ ক্যাম্পে পেসাররা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ এএম

টানা সিরিজের ব্যস্ততা শেষ। ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এরপর ৩৩ ক্রিকেটারের একটি পুল তৈরি করে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল এইচপি বিভাগের। তবে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু হওয়ায় আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে তারা। ২০২৬ সালের বাকি সময়ে এইচপি বিভাগের আর কোনো কার্যক্রম নেই। পেসারদের একটি বিশেষ ক্যাম্প দিয়ে শেষ হচ্ছে তাদের চলতি বছরের ব্যস্ততা।

মিরপুরে আগামীকাল শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পেসারদের এই বিশেষ ক্যাম্প। সেখানে ১২ জন পেসার অংশ নেবেন। এই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন রোহনত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, চৌধুরী রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলী, আশিকুজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, এনামুল হক ও রেজাউর রাজারা। এদের মধ্যে অধিকাংশ পেসারই চোটে ভুগছেন। ক্যাম্প শেষে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের দলে যোগ দেবেন এ পেসাররা।

সর্বশেষ সর্বাধিক পঠিত