চন্দনাইশে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত

এ বিষয়ে ওসি এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বামীর প্রহারে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার চরবরমা গুচ্ছ গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, রাত ১০টার দিকে চরবরমা গুচ্ছ গ্রামে নিজ বসতঘরে পারিবারিক কলহের জেরে স্বামী জাকির হোসেনের সাথে রুনা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই রুনা আক্তার মারা যায়।

সংবাদ পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় পুলিশ ঘাতক স্বামী মো. জাকির হোসেনকে আটক করে।

এ বিষয়ে ওসি এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত