মোবাইল নিয়ে দ্বন্দ্ব

যাত্রাবাড়ীতে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে জেরে রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বীর যাত্রাবাড়ী গোবিন্দপুর এলাকার হারুন অর রশীদের ছেলে। তবে তার বিরুদ্ধে কদমতলী থানায় দুটি মাদক মামলা রয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে জানান, শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে রাস্তায় দুই যুবকের সঙ্গে রাব্বীর মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বীর বুকে  ছুরিকাঘাত করে ওই দুই যুবক পালিয়ে যান। এ সময় রাব্বী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রাব্বী হত্যার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই অতনু দে। 

এদিকে, ঢাকার লালবাগে নিখোঁজের তিনদিন পর শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন প্যাচানো ছিল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে লালবাগ বিসি দাস স্ট্রিট ৯ নম্বর বাড়ির নিচ তলার ফাঁকা জায়গার বালি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অলংকার ব্যবসায়ী মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত