র‌্যাবের পৃথক অভিযান

হত্যা মামলায় ১ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোবহান (৫০) এবং গে-ারিয়ায় রাজমিস্ত্রি আব্দুল মান্নান হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন ওরফে গেসুকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল শুক্রবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। সোবহান যাত্রাবাড়ী থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ে দ-িত আসামি। সাজা পরোয়ানাভুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পৃথক অভিযানে গতকাল শুক্রবার ভোরে মাতুয়াইল এলাকা থেকে হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন ওরফে গেসুকে গ্রেপ্তার করা হয়। গত জুন মাসে মীর হাজিরবাগ এলাকায় রাজমিস্ত্রি আব্দুল মান্নানকে পূর্বশত্রুতার জেরে গেসুসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে গেসু মারা যান। এ ঘটনায় গত ৮ জুন নিহতের বোন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গেসুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত