ত্রিশালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ এর জিপিও-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরুপ এ  সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

সরকরী নজরুল কলেজ এবং ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।  

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেন। 

ত্রিশাল সরকারী নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোস্তেকা আনোয়ার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার। আরো বক্তব্য রাখেন ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। 

এসময় কৃতী শিক্ষাথীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত