বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো বোন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুদের স্বজনরা আপত্তি না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা বলেন, রবিবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে তারা দুই চাচাতো বোন বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলাফুল তুলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। তাদের কেউই সাঁতার জানত না। দুইজনের কোন একজন আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে এক প্রতিবেশি সকাল আটটায় মাছের ঘেরে গিয়ে প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখতে পেয়ে ফিরে এসে পরিবারের সদস্যদের জানায়।
এই খবর শুনে পরিবারের সদস্যরা আরেক শিশু লামিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে ওই ঘেরে গিয়ে পানিতে নেমে খুঁজতে শুরু করে। কিছুক্ষন পরে পানির নিচ থেকে লামিয়াকে অচেতন অবস্থায় তুলে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে ঘোষণা করেন।
পানিতে ডুবে মৃত্যু সম্পর্কে যা বলে ইসলাম