কঙ্গোর ইতিহাসে ইবোলার রেকর্ড প্রাদুর্ভাব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) মরণঘাতী ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির কর্র্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, প্রায় চার মাসে এই রোগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৯৮ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৩৭ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কঙ্গো সরকার জানিয়েছে, রোগটির বিস্তার সম্ভবত ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এ সপ্তাহের শুরুতে দেশটির সপ্তম প্রদেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ডিআর কঙ্গোতে সর্বশেষ এই প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয় মে মাসের মাঝামাঝি সময়ে। এর আগে আরও ১৬ বার ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশটিতে। ইতুরি প্রদেশে বর্তমানে সবচেয়ে বেশি ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। এসব এলাকায় কয়েক দশক ধরে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর। ফলে সেখানে সরকারি সেবার উপস্থিতি তেমন নেই বললেই চলে।

প্রয়োজনের তুলনায় স্বাস্থ্য অবকাঠামোও অপ্রতুল। এরপর রোগটি সংঘাতপূর্ণ পূর্ব ও উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। এ সপ্তাহের শুরুতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও কঙ্গো-ব্রাজাভিলের সীমান্তবর্তী সাউথ-উবাঙ্গি প্রদেশেও ইবোলা শনাক্ত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত