চট্টগ্রাম কাস্টমসে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা শুল্কায়ন চালু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

আমদানি পণ্য দ্রুত খালাস এবং দেশের সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম কাস্টম হাউসে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটিতেও এ শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত থাকবে। রবিবার (১৩ সেপ্টেম্বর) কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি পণ্য চালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনেও স্বাভাবিক দিনগুলোর মতোই শুল্কায়ন ও খালাস কার্যক্রম সম্পন্ন হবে।

সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, শুক্রবার ও শনিবারসহ অন্য ছুটির দিনেও স্বাভাবিক দিনগুলোর মতোই আমাদের শুল্কায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আরও বাড়বে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত