চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে থেকে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ওই দুর্ঘটনায় সাতজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭)। তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। তরা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।
ফেরদৌস আলম কক্সবাজারের ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী।
কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন বলেন, মাইক্রোবাসের যাত্রীরা নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় ফিরছিলেন। গাড়িটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হন।
এ ঘটনায় আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী ওই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন।
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত