সিলেটে সুইমিং পুলে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম দীপাঞ্জন ঘোষ। তিনি শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিং পুলে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীপাঞ্জন ঘোষ সাঁতার জানতেন না। সাঁতার শেখার জন্য তিনি বন্ধুদের সঙ্গে ব্রিটানিয়া সুইমিং পুলে যান। সেখানে এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরীর দরগাগেইটের নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ জানান, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।
সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু