পুলিশের অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৬৪ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে ৫৬৪ জনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানগুলোর প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

এরমধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ২১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১০০০ পিস রং কাগজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত