লাক্স তারকা মৌসুমী হামিদ কিছুদিন আগে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি প্রথমবারেরর মতো মা হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পও প্রকাশ করেন। শুধু তাই নয়, গত ১৪ সেপ্টেম্বর নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে মিডিয়ার কাছের মানুষ ও পরিজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান করে এই অভিনেত্রী বলেছেন, চলতি মাসেই মা হতে যাচ্ছেন তিনি। সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চান তিনি।
কিন্ত এরইমধ্যে আজ হঠাঃ করেই বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর ছড়িয়ে পড়ে মা হয়েছেন মৌসুমী। কোনো কোনা পোর্টালে উল্লেখ করা হয়েছে পুত্রের মা হলেন তিনি। খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে বিষয়টি সত্য নয় জানিয়ে উল্টো মজার ছলে মৌসুমী হামিদ বললেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো কেউ বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’
অভিনেত্রী আরও জানান, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের জটিলতা নেই বলেও জানান তিনি। পাশাপাশি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের ও অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন মৌসুমী।
মাতৃত্বের প্রহর গুনছেন মৌসুমী হামিদ
কঠিন সময়ের গল্প বললেন মৌসুমী হামিদ