প্রকৃতিপ্রেমীদের শতাধিক গাছ চেনাল ‘তরুপল্লব’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ এএম

মিরসরাইয়ে উদ্ভিদ, প্রকৃতি ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুপল্লব’-এর ৪১তম ‘গাছ দেখা গাছ চেনা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ থানাধীন প্রকল্প সোনাপাহাড়ে এটির আয়োজন করা হয়। প্রথম পর্বের আলোচনা সভা পরিচালনা করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক ও প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন। এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক ও লেখিকা হেনা সুলতানা, অনুবাদক ও ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন, তরুপল্লবের আজীবন সদস্য ও উদ্ভিদ গবেষক ড. মাকসুদা খাতুন ও সোনাপাহাড় ফার্ম হাউজের কর্মকর্তা পুলক পাল, শামীম শেখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত উদ্ভিদপ্রেমী ও তরুণ সমাজকর্মীরা অংশ নেন। আলোচনা সভাশেষে মিয়াওয়াকি ফরেস্ট ও তরুপল্লবের বিভিন্ন কর্মকা- নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভাশেষে শুরু হয় ‘গাছ দেখা গাছ চেনা’ পর্ব। লেখক মোকারম হোসেন প্রকৃতিপ্রমীদের শতাধিক প্রজাতির গাছ দেখান ও গাছ চেনান তিনি।

এ সময় লাল সোনাইল, নীল বনলতা, মালতি লতা, তমাল, বনসুপারী, জ্যাকারান্ডা, কাঠবাদাম, মধুমঞ্জুরি, বক্সবাদাম, সুরভীরঙ্গন, কৃষ্ণচূড়া, বাগান বিলাশ, কাঁঠালচাপা, সোনাপাতি, অশোক, পিপুলপাতা, তেলসুর, স্বর্ণচাপা, নয়নতারা, হলুদচাপা, মহুয়া, কামিনী, তালগাছ, বেসনফ্রুট, ঝুমকোলতা, ননীফল, উদাল, লটকন, জামরুল, গর্জন, কদম, টগর, কাঠগোলাপ, কামিনী,  অর্কিড কাঞ্চন, দাদ মর্দন, কেওকন্দ মূল,  ছাতিম গাছ, বাসক, শিউলি, সোনালু, গোলাপজাম, দেশি গাব, গন্ধরাজ, লিলিসহ শতাধিক প্রজাতীর দেশীয় ও বিদেশি প্রজাতির গাছ চেনানো হয়।

২০০৮ সালের ৫ ডিসেম্বর রমনা পার্কে প্রথম গাছ চেনানোর কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে ‘তরুপল্লব’। এ পর্যন্ত ৪১টি গাছ চেনানোর অনুষ্ঠান করে তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত