জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ এএম

জামালপুর শহরে মধ্যরাতে মশাল হাতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের তমালতলা বাইপাস সড়ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়র জানান, রাতের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহরের তমালতলা বাইপাস সড়ক এলাকা থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন কার্যক্রম ও রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলের গেলে এর আগেই মিছিলকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। ফলে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে এঘটনায় পুলিশ কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নিয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত