জ্যোতিদের প্রীতি ম্যাচে আমন্ত্রণ জানিয়ে উধাও চীনা মেয়েরা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

এশিয়ান গেমসে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত ম্যাচটি মাঠে গড়ায়নি। এতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ ছাড়াই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালের ওঠার লড়াইয়ে জ্যোতিরা এবার লড়বে ভারতের বিপক্ষে। তবে এর আগে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা!

কোয়ার্টার ফাইনালের ম্যাচ না হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে শনিবার সকাল ৯টায় একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিল চীন। প্রতিপক্ষের এমন আহ্বানে সাড়া দিয়ে নিগার সুলতানা জ্যোতির দলও নির্ধারিত সময়ে যথারীতি মাঠে উপস্থিত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, ম্যাচ খেলার প্রস্তাব দিয়েও নির্ধারিত সময়ে মাঠেই হাজির হননি চীনা ক্রিকেটাররা।

কোনো কারণ বা পূর্ববার্তা ছাড়াই প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত প্রীতি ম্যাচটি আর মাঠে গড়ায়নি। নির্ধারিত অনুশীলন শেষে টিম হোটেলে ফিরে যেতে বাধ্য হয় জ্যোতিদের।

এই অদ্ভুত ঘটনার মধ্য দিয়েই ফাইনালের টিকিটের নিশ্চিতের মিশনে নামতে হচ্ছে লাল-সবুজ প্রতিনিধিদের। আগামীকার রবিবার সকাল ১১টায় আসিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত