আসছে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের নতুন দুই সিনেমা। ভক্তদের চমকে দিয়ে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দ্য অ্যাডভেঞ্চার অব ক্লিফ বুথ’ সিনেমার টিজার। এটা পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার।
‘দ্য অ্যাডভেঞ্চার অব ক্লিফ বুথ’-এর টিজারের চমকে দিয়েছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সুপার বোল চলাকালে প্রকাশিত এই টিজারটি কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত হিট সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর সিক্যুয়েলকে কেন্দ্র করে নির্মিত। নতুন এই সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। চিত্রনাট্য লিখেছেন কুয়েন্টিন ট্যারান্টিনো। খবর দ্য হলিউড রির্পোট’র।
সুপার বোলের ৬০ সেকেন্ডের ওই টিজারে রেট্রো মিউজিকের সঙ্গে ব্র্যাড পিটকে তার আইকনিক ও ড্যাশিং ক্লিফ বুথ অবতারে দেখা গেছে। সেখানে তাকে একটি বারে বসে থাকতে, ডার্ট ট্র্যাকে রেসিং কার চালাতে এবং নতুন চরিত্রদের মুখোমুখি হতে দেখা যায়। টিজারের শুরুতে ক্লিফকে তার হাঁটুতে বরফ দিতে দেখা যায়, যা মূল সিনেমার শেষে ম্যানসন ফ্যামিলির সঙ্গে রক্তাক্ত সংঘর্ষে ইঙ্গিত দেয়।
সিনেমার কাহিনি প্রেক্ষাপট: ১৯৭৭ সালের প্রেক্ষাপটে (মূল সিনেমার ঘটনার ৮ বছর পর) সিনেমাটির গল্প এগিয়ে যাবে। এখানে ক্লিফ বুথকে (ব্র্যাড পিট) আর কেবল স্টান্টম্যান হিসেবে নয়, বরং হলিউড স্টুডিওর ভেতরের নানা কেলেঙ্কারি ও গোপন সমস্যা সমাধানকারী বা ‘স্টুডিও ফিক্সার’ হিসেবে দেখা যাবে।
সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে আরও থাকছেন টিমোথি ওলিফ্যান্ট (জেমস স্টেসির চরিত্রে ফিরছেন), স্কট কান, কার্লা গুগিনো ও হোল্ট ম্যাককালানি। তবে মূল সিনেমার রিক ডাল্টন (লিওনার্দো ডিক্যাপ্রিও) এই ছবিতে ফিরছেন না।
নেটফ্লিক্সের এই বিগ-বাজেট এ সিনেমাটি ২০২৬ সালের ২৫ নভেম্বর বিশ্বব্যাপী মাত্র ২ সপ্তাহের জন্য একচেটিয়াভাবে আইম্যাক্স থিয়েটারে মুক্তি পাবে। এরপর ২০২৬ সালের ২৩ ডিসেম্বর থেকে এটি সরাসরি নেটফ্লিক্স-এ স্ট্রিম করা যাবে।
অন্যদিকে গত বছর সবচেয়ে আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’। যেটি বক্স অফিসে পেয়েছে ব্যাপক সফলতা, সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসতে চলেছে এর সিক্যুয়েল ‘এফ ওয়ান টু’।