কাবাডিতে এক দিনে দুই রোমাঞ্চকর জয় বাংলাদেশের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
প্রায় দুই দশক পর এশিয়ান গেমসে পদক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের পুরুষ কাবাডি দল। কাল জাপানের সঙ্গে জিতলেই পুনরুদ্ধার হবে পদক। সোমবার আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে যাত্রা শুরু করে লাল সবুজের ছেলেরা। বিকালে তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে দেয় বাংলাদেশ। এই জয়ে ২০২৩  ২০২২ এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হারের প্রতিশোধ নিলো বাংলাদেশ
 
সকালে কোরিয়াকে হারাতেও বেশ বেশ কাঠখড় পোড়াতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে সেই সামান্য ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় তারা। প্রথমার্ধে বাংলাদেশ দুটি অল-আউট পয়েন্ট, দুটি বোনাস পয়েন্ট এবং একটি সুপার ট্যাকল থেকে পয়েন্ট অর্জন করে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ছয়টি বোনাস পয়েন্ট এবং একটি সুপার-ট্যাকল পয়েন্ট পেলেও বাংলাদেশকে অল-আউট করতে ব্যর্থ হয়।

বিরতির পরও ম্যাচের উত্তেজনা বজায় ছিল, যেখানে উভয় দলই দুটি করে অল-আউট পয়েন্ট অর্জন করে। তবে বাংলাদেশের রেইডাররা দুর্দান্ত পারফর্ম করে ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে দলের জয় নিশ্চিত করেন।

এই জয় বাংলাদেশের জন্য এক ধরনের প্রতিশোধও বটে। ২০১৮ সালের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে এই দুই দল মুখোমুখি হয়নি। ফলে সোমবারের ম্যাচটি ছিল আট বছর পর এশিয়ান গেমসে তাদের প্রথম সাক্ষাৎ।

বাংলাদেশ মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ এবং বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে। ‘গ্রুপ এ’ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ দল
 
মিজানুর রহমান (অধিনায়ক), মনিরুল চৌধুরী, সবুজ মিয়া, রোমান হোসেন, নাসির উদ্দিন শরীফ, আল আমিন, দিপায়ন গোলদার, রাসেল হাসান, নেছার হাওলাদার, জুলফিকার আকাশ, হাসিবুল হোসেন, রাজু শেখ।

কোচ: মো. আব্দুল জলিল

টিম লিডার: মো. আনোয়ার হোসেন
সর্বশেষ সর্বাধিক পঠিত