কোতোয়ালী থানার ওসি আবু জায়েদকে স্ট্যান্ড রিলিজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ থানার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে বদলি করা হলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা মেট্রো পলিটন পুলিশে (ডিএমপি) বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরসহ পাঁচ পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

পুলিশ সদর দপ্তরের একই প্রজ্ঞাপনে তাকে ছাড়াও আরও চার পুলিশ পরিদর্শককে ডিএমপিতে বদলি করা হয়েছে। তাদের মধ্যে গাজীপুর, বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা হলো বিশেষ শাখা বা স্পেশাল ব্রাঞ্চ (এসবি),পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ফরিদপুর জেলা পুলিশের একজন করে কর্মকর্তা রয়েছেন।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত