বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের কমিটি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

বিএনপি-সমর্থিত আইনজীবীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মো. মাহাতাব আলমকে সভাপতি এবং অ্যাডভোকেট মো. হারুনুর রশীদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর কাকরাইলের ইস্টার্ন ম্যানশনে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত আইনজীবীদের সম্মতি ও সিদ্ধান্তের ভিত্তিতে নতুন এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল আলম। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. রইচ উদ্দিন, অ্যাডভোকেট কামরুল আহসান (ছোটন), অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান, অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টু, অ্যাডভোকেট মো. বিলাল হোসেন ও অ্যাডভোকেট আব্দুর রব বাবুল।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট গাজী মো. মহসিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইউনুস আলী রবি, অ্যাডভোকেট এ. আর. রায়হান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, অ্যাডভোকেট হাসানুল আলম, অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মিয়া, অ্যাডভোকেট মো. রাজিউল কবীর, অ্যাডভোকেট মো. ফয়েজুল্লাহ, অ্যাডভোকেট মো. আবুল হাসিব ও অ্যাডভোকেট মো. নাজমুন নাহার।

দপ্তর সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোকলেসুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন হাওলাদার, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. স্বপন সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোবারক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. বাচ্চু খান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ঈদুল আজহারুল ইসলাম এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কাইউম সরকার।

কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তাজ, অ্যাডভোকেট এম. এস. এ. মনির, অ্যাডভোকেট নাসিমা হক, অ্যাডভোকেট জিএম মাকসুদুর রহমান, অ্যাডভোকেট মো. বাবুল হোসেন, অ্যাডভোকেট মো. আলী আক্কাস, অ্যাডভোকেট মো. নবী হোসেন, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন গাজী, অ্যাডভোকেট মো. খোরশেদ আলম (সোহেল), অ্যাডভোকেট ওয়াহিদা বেগম, অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন খান, অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন কাজল ও অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত