ডাকনাম ভুলে গেলে পাদচ্ছেদ হয়ে যায় কমা
মঙ্গলবারের আগে শংকরীর কাছে চেয়ে নিতে হবে ক্ষমা
রাজলক্ষ্মী জেগে গেছে বোধনের আগে
ওপাড়ার গাবগাছে কারা যেন খুঁজেছে মল্লিকা
বেদনার কালে প্রতিবিম্ব কার, কার হাতে যজ্ঞের জিজ্ঞাসা
কে ফোটাবে অবয়বে স্বভাবের হিরণ্ময়ী ফুল
প্রাপ্তিহীন পিরিতের পথে ভিজে গেছে মৃত্যুহীন চুল
ডাক নাম ভুলে গেলে শহরের কোষ ভেঙে কোষে
পুলিশের ব্যারিকেড ছবি হয়ে উঠবে সেদিন
প্রতিবাদে কে কোথায় মন্ত্রী হয়ে ছোটে
রাজার মালিক হয়ে কত ফুল ফোটে
ওপাড়ার বীণাপাণি হাতে তুলে সাজায় কুয়াশা
ধ্বনির বিবর্ণ রূপ সাবানের ফেনা হয়ে ভাসে
কলবেল চেপে কারা অট্টহাসি হাসে
ডাকনাম ভুলে গেলে খুলে যায় বন্ধ খাজানার সিলসিলা
ডাকনাম ভুলে গেলে ফিরে আসে সমান সুযোগ
কবিতা
ডাকনাম ভুলে থাকা ভালো
সৌমেন্দ্র গোস্বামী
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০