গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধিবিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়।