চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক নুরুল আলম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ১৪ সদস্যের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আযম খান। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সংসদ সদস্যের মনোনীত সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মো. নুরুল আলম।

এ ছাড়া পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, এমওসিএইচ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি এবং ব্র্যাক প্রতিনিধি।

সাংবাদিক মো. নুরুল আলমকে কমিটির সদস্য মনোনীত করায় চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সচেতন মহল সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মো. নুরুল আলম বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মনোনীত করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাধারণ মানুষ যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।

সর্বশেষ সর্বাধিক পঠিত