আবেগ ও সম্পর্কের গল্পে ‘ওয়াদা’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

কিছু ওয়াদা কেবল মুখের কথা নয়, সারাজীবন তা বয়ে বেড়াতে হয়। পারিবারিক টানাপড়েন, ত্যাগ আর ভালোবাসার গল্প নিয়ে এলো নতুন নাটক ‘ওয়াদা’। প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়েছে। এশিয়ান ডুপ্লেক্স নিবেদিত ফিকশনটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় এতে প্রধান দুই চরিত্রে জুটি বেঁধেছেন তুহিন চৌধুরী ও সাহেলা সাথী। নাটকটিতে আরও অভিনয় করেছেন সামিয়া আফরিন মৌ, পামির আহমেদ, মানহা ইসলাম, জহিরুল হক ও রেশমা আহমেদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত