বাংলাদেশের নাট্যাঙ্গনের অগ্রপথিক মামুনুর রশীদ ছাত্রজীবন থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত। স্বাধীনতার পর মঞ্চ আন্দোলনকে সংগঠিত ও বেগবান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘আরণ্যক’। বহু জনপ্রিয় টিভি নাটক রচনার পাশাপাশি তিনি পরিচালনা ও অভিনয়ে সমান দক্ষতা দেখিয়েছেন। মঞ্চ ও পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া এই গুণী ব্যক্তিত্ব নাট্যকলায় অসামান্য অবদানের জন্য একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। দীর্ঘ পথচলায় এই সংস্কৃতিজনের বর্ণাঢ্য জীবনের নানা অজানা গল্প এবার দেখা যাবে পর্দায়। মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ‘স্টার নাইট’-এ অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের নানা স্মৃতিকথা শেয়ার করেছেন তিনি। আজ শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে পর্বটি। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ এবং পরিচালনা ও প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
‘স্টার নাইট’-এ মামুনুর রশীদ
দর্শকদের বলবেন অচেনা গল্প
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম
দর্শকদের বলবেন অচেনা গল্প
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০