পশ্চিমবঙ্গে পুরভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে বড়সড় রদবদল আনল বিজেপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক সাংগঠনিক পদে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে। মহিলা, যুব ও ওবিসি মোর্চার পাশাপাশি সাংগঠনিক জেলার সভাপতি এবং রাজ্য স্তরের একাধিক পদেও পরিবর্তন এসেছে। পুরভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এই রদবদল বলে জানিয়েছে দলটি।
সবচেয়ে বেশি নজর কেড়েছে মহিলা মোর্চার নতুন নেতৃত্ব। ফাল্গুনী পাত্রের জায়গায় এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুকে। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত অঞ্জনার এই নতুন দায়িত্বকে দলের সাংগঠনিক পরিসরে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে। মহিলা সংগঠনকে সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু মহিলা মোর্চাই নয়, যুব ও ওবিসি মোর্চা-সহ একাধিক শাখাতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক জেলার নেতৃত্বেও বেশ কিছু বদল আনা হয়েছে। ফলে শুক্রবারের ঘোষণার পর রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় একসঙ্গে একাধিক পরিবর্তন কার্যকর হলো।
এবার জিতের নায়িকা ইধিকা!