পানি যখন বিস্ময়কর কাচ   

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

পৃথিবী পৃষ্ঠের প্রায় ৭১ শতাংশ পানির বড় অংশ রয়েছে মহাসমুদ্র ও সাগরে, যা লবণাক্ত। বাকি অংশ মিষ্টি। মানবদেহের ৬০ শতাংশ পানি। মিষ্টি পানির বড় অংশ বরফ হিসেবে মেরু অঞ্চল ও হিমবাহে এবং ভূগর্ভস্থ পানি হিসেবে রয়েছে। নদী বা হ্রদের পানি খুব সামান্য। বেশিরভাগ তরল ঠা-া হয়ে জমে ঘন হয়ে নিচে তলিয়ে যায়। কিন্তু পানি জমে বরফ হলে, আয়তনে বাড়ে এবং ঘনত্ব কমে। এ কারণে বরফ পানিতে ভাসে। যদি বরফ ডুবে যেত, তাহলে জলজ প্রাণী বেঁচে থাকত না। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট তাপমাত্রায় পানি দুটি ভিন্ন তরল পদার্থের মতো আচরণ করে। ভিন্ন পরিস্থিতিতে পানি ক্রিস্টাল রূপ ধারণের সুযোগ পায় না, তখন কাচের মতো হয়। বরফকে কম তাপমাত্রায় রেখে যদি তার ওপর তীব্র চাপ প্রয়োগ করা হয়, তবে ক্রিস্টাল বা স্ফটিক কাঠামো ভেঙে কাচের রূপ নেয়। সাধারণ বরফে আলোর প্রতিফলনের কারণে একে সাদা দেখায়। কিন্তু ‘অ্যামরফাস আইস’ দেখতে স্বচ্ছ কাচের মতো মনে হয়। পৃথিবীতে প্রাকৃতিকভাবে এই বরফ দেখা না গেলেও, মহাবিশে^র বেশিরভাগ বরফ কাচের মতো। মহাকাশের চরম শীতল শূন্যতা এবং তীব্র ঠা-ায় থাকা ধূমকেতু, আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা এবং বিভিন্ন গ্রহের চাঁদে যে বরফ পাওয়া যায়, তার সিংহভাগ অ্যামরফাস আইস। বিজ্ঞানীরা সাধারণ পানির ঘনত্বের কাছাকাছি নতুন ধরনের অ্যামরফাস আইস তৈরি করতে সক্ষম হয়েছেন। এটি তরল পানির রহস্যময় আচরণ বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত