ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে দোকানপাট লক্ষ্য করে চালানো হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাজারের দোকানগুলোতে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের তিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান-সমর্থিত হুথি সদস্যরা সম্প্রতি ওই বাজারের কাছে একটি সামরিক ক্যাম্প স্থাপন করেছিল। তবে হামলার ঘটনায় হতাহতদের বিষয়ে হুথি কর্তৃপক্ষের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।