প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে যুবক আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

ঢাকার গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সন্দেহভাজন শাকিল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুর ১২টার দিকে গুলশান-২ নম্বরে প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে অবস্থিত নবনা ভবনের সামনে থেকে ওই যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কড়াতি গ্রামের আবদুর রহিমের ছেলে বলে জানা গেছে। গুলশান থানার এসআই শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিলেন শাকিল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি সঠিক জবাব দিতে পারেননি। শাকিলের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটকে গুলশান থানায় খবর দেয় নিরাপত্তা বাহিনী। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই সাখাওয়াত। জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ভোরেই দেশে ফিরেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত