পর্যটন শুধু ভ্রমণ নয়, এটি অর্থনীতি, কর্মসংস্থান, সংস্কৃতি ও স্থানীয় উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত একটি গুরুত্বপূর্ণ খাত। দেশে পরিকল্পিত, টেকসই এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল পর্যটন গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে চলেছে ছুটি গ্রুপ। ছুটি রিসোর্ট লিমিটেড ২০১২ সাল থেকে গত ১৪ বছরে আতিথেয়তা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত, যা সেবার মান ও পরিচালনা প্রক্রিয়াকে একটি আন্তর্জাতিক মানদ-ে প্রতিষ্ঠিত করেছে। ২০২৫ সালের একটি অনলাইন জরিপে ঢাকার নিকটবর্তী বেস্ট লিডিং রিসোর্ট হিসেবে ছুটি রিসোর্ট অর্জন করে ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’।
বর্তমানে ছুটি রিসোর্টের চারটি গন্তব্য রয়েছে ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট। এ পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ ছুটি রিসোর্টের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছেন। তবে ছুটির সবচেয়ে বড় অর্জন অতিথিদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি এবং তাদের জন্য পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর অভিজ্ঞতা তৈরি করা।