ঢাকায় মিলনমেলা

নেক্সাস গ্রুপের ৫০৪ শিক্ষার্থীর জাপানের ভিসা অর্জন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে গুরুত্ব পাচ্ছে জাপান। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের বিভিন্ন সেমিস্টারে নেক্সাস গ্রুপের মাধ্যমে মোট ৫০৪ শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা অর্জন করেছেন।

এই অনন্য সাফল্য উদযাপন এবং শিক্ষার্থীদের মাঝে ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা ও জাপানে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে গতকাল রবিবার নেক্সাস গ্রুপ ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন পূরণের মিলনমেলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন নেক্সাস গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমান। তিনি জাপানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরেন এবং জানান, ২০২৬ সালের এপ্রিল সেমিস্টারে ২৫০ জন, জুলাই সেমিস্টারে ৯৬ জন এবং সেপ্টেম্বর সেমিস্টারে ১৪২ জনসহ ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ভিসাসহ পাসপোর্ট বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত