সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোয় দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল রবিবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে হবে। সভায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সভায় এলজিইডি প্রতিমন্ত্রী
সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ নিশ্চিত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম
সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ নিশ্চিত করার আহ্বান
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০