গোপালগঞ্জে মধুমতী নদীর শাখা খালে ভাসমান অবস্থায় অজ্ঞান নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার উরফি ইউনিয়নের বাড়াইল গ্রামে মধুমতী নদীর শাখা খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে স্থানীয়রা বাড়াইল গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর শাখা খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়।
পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওই মরদেহ নদী থেকে ভেসে এই খালে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ।