শিমুল হাসানের বিরুদ্ধে অন্যের গান নিজের নামে প্রচারের অভিযোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

‘প্রেমের কি নাম দিবো’ গানটি গাইছেন শিমুল হাসান বাউল। সামাজিক মাধ্যমগুলোতে এটাই প্রচার হচ্ছে। তবে অন্যের রচিত গান নিজের নামে প্রচার করার মতো গুরুত্বর্পুণ অভিযোগ উঠেছে শিমুল হাসান বাউলের বিরুদ্ধে। নব্বই দশকের এই গানটির রচয়িতা গাইবান্ধার প্রয়াত লোকবাউল শিল্পী রাজা মিয়া। 

সোমবার  (২৮ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানিপাড়ায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রাজা মিয়ার সন্তানরা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজা মিয়া গাইবান্ধার পরিচিত একজন লোকবাউল শিল্পী ছিলেন। ১৯৮০ দশকে তাঁর একটি অ্যালবাম প্রকাশ হয়। এ সময় তিনি বেশ কিছু গান রচনা ও পরিবেশন করেন। প্রকাশনা ও গানের পাণ্ডুলিপি নথি সংরক্ষিত রয়েছে। ১৯৯৮ সালে রাজা মিয়া মারা যান। মৃত্যুর পরও তার গান মানুষের কাছে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে তাঁর অনেক গানের প্রচারে মুল রচয়িতার নাম আড়ালে চলে যায়।

পরিবারের অভিযোগ, শিল্পী রাজা মিয়ার রচয়িতা ‘প্রেমের কী নাম দিবো, গানটি দীর্ঘদিন ধরে শিমুল হাসান বাউল তার নিজের রচয়িতা বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন। নথিসহ একাধিকবার বিষয়টি জানানো হয় কিন্তু গানটির প্রচারে রাজা মিয়ার নাম যুক্ত করা হয়নি। পরে ফোক বাংলা এন্টারটেইনমেন্ট নামের একটি প্রচার মাধ্যমকে রাজা মিয়া নাম যুক্ত করে প্রচারের অনুমতি দেওয়া হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে গানটির প্রচার ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে শিমুল হাসান ও তার লোকজন রাজা মিয়ার পরিবারকে হুমকি দিচ্ছে। রাজা মিয়ার এক স্ত্রী ও পাঁচ মেয়ের ভাষ্য, গানের আসল রচয়িতাকে যুক্ত করে  করতে হবে। শিমুল হাসানের নাম বাদ দিতে হবে।

যেসব প্ল্যাটফর্মে গানটি রাজা মিয়ার নাম ছাড়া শিমুল হাসানের নামে প্রচার করা হচ্ছে, সেসব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ারও দাবি জানান তাঁরা। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজা মিয়া বড় মেয়ে রুঝিনা বেগম, রুনা বেগম, রতনা বেগম, রুমি বেগম, রুমা বেগম ও স্ত্রী লিমা বেগম।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত