অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি খ্যাতিমান অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফাতেমা মামুনের মৃত্যু হয়।
ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচজন নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।