উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী আজ। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্ম নিয়েছিলেন এই উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলাতেই বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছ থেকে সংগীতের হাতেখড়ি তাঁর। বাবা ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। ১৯৪২ সালে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে গানকেই পেশা হিসেবে বেছে নেন লতা।
১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গান দিয়ে চলচ্চিত্রে বড় সুযোগ পান তিনি। এরপর ১৯৪৯ সালে ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে তিনি হয়ে ওঠেন ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী কণ্ঠ। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও রয়েছে তার অর্জনের তালিকায়। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মুম্বাইয়ে মারা যান লতা মঙ্গেশকর।
শর্মিলা-হেমার স্মৃতিতে লতা মঙ্গেশকর
কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর