টঙ্গীতে মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা ‎

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎

‎পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর পাঠায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের কারণ জানা এখনও জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন জানান, ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হবে। তাৎক্ষণিকভাবে ঘটনায় কাউকেই আটক করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত