শেষকৃত্য সম্পন্ন নিহত নৌ সদস্য ট্রোম্যান খীসার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ এএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পর্শ হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত সোমবার রাঙ্গামাটির নানিয়ারচরে নিজ গ্রাম রামহরিপাড়ায় বৌদ্ধধর্মীয় রীতি ও যথাযোগ্য সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌ সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশ ফোর্স মেরিটাইম ইউনিট ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে তাকে ভারতীয় ফিল্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্রোম্যান খীসার ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি। আইএৃসপিআর।

সর্বশেষ সর্বাধিক পঠিত