কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের উদ্বোধন কাল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ এএম

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করা হবে আগামীকাল। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ দিন ১ লাখ ৪৭ জন কৃষকের মাঝে কার্ড বিতরণের উদ্বোধন করা হবে এবং একইসঙ্গে উপকরণ সহায়তার অর্থ প্রদান করা হবে সংশ্লিষ্ট কার্ডের অনুকূলে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এ সময় ৭ হাজার ৬৪৩ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হবে। জানা গেছে, কার্ডের উদ্বোধনের মাধ্যমে ১ লাখ ৪৭ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে উপকরণ সহায়তার অর্থ। প্রত্যেক কৃষক পাবেন ২ হাজার ৫শ টাকা। যা দিয়ে তারা কৃষিতে ব্যবহার উপযোগী উপকরণ কিনতে পারবেন।

এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে, ইতিমধ্যেই সারা দেশের প্রায় ১৮ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কার্ড তৈরি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৬৫টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত