সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণে যুবকের যাবজ্জীবন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ এএম

কুষ্টিয়ার মিরপুর থানার বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামের যুবকের যাবজ্জীবন কারাদ-সহ ১ লাখ টাকা অর্থদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এএইচএম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দ-প্রাপ্ত হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিনের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা জয় ঘোষের ছেলে রাজিব কুমার ঘোষ (২৫)।

মামলা সূত্রে জানা যায়, ‘আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত এবং নানাভাবে কু-প্রস্তাব দিত। কিশোরীর দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামি রাজিব কিশোরীর বাড়িতে যায় এবং তাকে জোরপূর্বক ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা যদি কিশোরী কাউকে না বলে তাহলে কিশোরীকে বিয়ে করবে বলে অঙ্গীকার করে আসামি রাজীব। এরপর থেকে কিশোরীর দিনমজুর মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসামি রাজিব। পরে বিয়ের কথা বল্লে আসামি তাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ১১ ডিসেম্বর ২০২২ তারিখে মিরপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে আসামি রাজিবকে এজাহার নামীয় আসামি করে মামলা করেন। 

মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ এনে যুবক রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট. আব্দুল মজিদ জানান, ‘মিরপুর থানার মামলার স্কুলছাত্রী ধর্ষণ অভিযোগে আসামি রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ-সহ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেয় আদালত।

সর্বশেষ সর্বাধিক পঠিত